বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন

  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামের জেলা সদরের সাথে  ফুলবাড়ী উপজেলার সরাসরি ও স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ধরলার বাম তীরবর্তী সদরের হলোখানা ইউনিয়নের সারডোব থেকে ডানতীরে কাঁঠালবাড়ী ইউনিয়নের ধরলা তীরবর্তী বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে  কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের ধরলার বাম তীরে আরডিআরএস বাজার থেকে পেড্ডার মোড় পর্যন্ত ধরলা বাঁধে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

Manual7 Ad Code

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে কৃষক শ্রমিক ও নারীসহ বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের  শিক্ষার্থীরা  অংশ নেন।

Manual2 Ad Code

মানববন্ধনে স্থানীদের দা‌বির সা‌থে একত্মতা প্রকাশ ক‌রে মানববন্ধ‌নে অংশ নেন জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক হা‌সিবুর রহমান ও সদর উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক বেলগাছা ইউ‌নিয়নের সা‌বেক চেয়ারম‌্যান মাহবুবার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বা‌সিন্দা  ও এন‌সিপি নেতা আশরাফুল আলম  বলেন, ‘ দীর্ঘ দিন ধরে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবি জানানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোন উদ্যোগ নেই। এই সেতুটির অভাবে চরম ভোগান্তি ও দূর্ভোগের শিকার হচ্ছেন কুড়িগ্রাম সদরের হলোখানা, কাঁঠালবাড়ী ইউনিয়ন সহ ফুলবাড়ী উপজেলার মানুষজন। এই নদী প‌থে পারাপা‌রের সময় আমার দুই ভাই নদীর পা‌নি‌তে ডু‌বে প্রাণ হা‌রি‌য়ে‌ছিল।  সেতু না থাকায় গর্ভবতী নারীসহ গুরুতর অসুস্থ মানুষদের জরুরি চিকিৎসা দিতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। কৃষকরা কৃষিপণ্যের নায্য মুল্য পান না। নানা দুর্ভোগ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়। ব্যবসায়ীরা পণ্য পরিবহনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।  অবিলম্বে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর নির্মাণের জোর দাবি জানাতে আমাদের এই মানবন্ধন। ’

Manual3 Ad Code

জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক হা‌সিবুর রহমান বলেন, ‘কুড়িগ্রামের ফুলবাড়ী-নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার মানুষের জন্য বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণ অপরিহার্য। দীর্ঘ দিন ধরে এ অঞ্চলের মানুষ এই ব্রিজটি নির্মাণের দাবি জানালেও কোন কাজ হচ্ছে না।  আমরা এ অঞ্চলের মানুষের দা‌বির সা‌থে একাত্মতা প্রকাশ কর‌তে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা চাই বাংটুর ঘাট এলাকায় তৃতীয় ধরলা সেতু নির্মাণ করা হোক।’#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews