কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অটোরিক্সাচালকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অটোরিক্সাচালকের মৃত্যু

  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আছুরি ঘাট এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ৩১মার্চ মঙ্গলবার রাতে জুয়েল মিয়া ( ৪৫) নামক এক  অটোরিক্সাচালকের মৃত্যু হয়েছে। নিহত অটোরিকশাচালক হবিগঞ্জ জেলার বাহুবল থানার হরিতলা গ্রামের মরতুজ আলীর ছেলে।

Manual7 Ad Code

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যায়  কুলাউড়া -জুড়ি সড়কের আছুরিঘাট এলাকায় যাত্রীসহ ঘূর্ণিঝড়ের কবলে পড়েন অটোরিক্সাচালক জুয়েল মিয়া। অটোরিক্সার যাত্রীরা স্থানীয় একটি দোকােন আশ্রয় নেন। কিন্তু অটোরিক্সাচালক জুয়েল মিয়া অবস্থান করছিলেন অটোরিক্সায়। প্রচন্ড ঝড়ে চালক জুয়েল মিয়া রাস্তা থেকে ছিটকে পড় গুরুতর আহত হন।

Manual3 Ad Code

এসময় স্থানীয় লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অটোরিক্সাচালক বর্তমানে কুলাউড়ার পৌর এলাকার দতরমুড়ি গ্রামে একটি ভাড়া বাসায় থেকে রিকশা চালাতেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা  জানান, এব্যাপারে থানায় অপমৃত‌্যু মামলা রেকর্ড হয়েছে। রাতেই লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!