কুড়িগ্রাম জেলা যুবলীগের বৃক্ষরোপণে প্রচারণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুড়িগ্রাম জেলা যুবলীগের বৃক্ষরোপণে প্রচারণা

  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

Manual3 Ad Code
বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::
কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ১৮জুন সকাল ১১ টার সময় গাছ লাগাই জীবন বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহবানে কুড়িগ্রাম জেলা যুবলীগের প্রতিটি নেতাকর্মীদের তিনটি করে (বনজ, ফলজ, ঔষধি) গাছ লাগানোর এবং সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে ব্যাপক প্রচারণা চালানো হয়।
এসময় জেলা যুবলীগের আহবায়ক মমিনুর রহমান মুমিন বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি তিন মাস ব্যাপী চলবে। আমরা কুড়িগ্রাম জেলা যুবলীগ সহ উপজেলা যুবলীগ, প্রতিটি ইউনিয়ন যুবলীগ ও প্রতিটি ওয়ার্ড যুবলীগের প্রতিটি নেতাকর্মীদের কেন্দ্রের নির্দেশনা মোতাবেক তিনটি করে গাছ লাগানোর নির্দেশ করেছি । সেই সাথে সাধারণ জনগণকে গাছ লাগানোয় উৎসাহিত করে ব্যপকভাবে প্রচারণা চালাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল ও যুগ্ম আহবায়ক মমিনুর রহমান মুমিন সহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হারুন, মিঠু, পল্লব, শামিম, সুজা, আল আমিন প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!