কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামীর হুমকি-  : বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

কুলাউড়ায় ধর্ষণ মামলার আসামীর হুমকি-  : বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদি

  • শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৫ বছরের যুবতীকে ধর্ষণ মামলার আসামী ৬ মাস হাজতবাসের পর জামিনে বেরিয়ে এসে ধর্ষিতার পিতাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ।  আসামীর হুমকির মুখে মামলার বাদি ও ধর্ষিতার পিতাবাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

Manual6 Ad Code

অভিযোগ সুত্রে জানা যায়,  উপজেলার জয়চন্ডি ইউনিয়নের ১৫ বছরের এক যুবতীকে  ২০২৫ সনের ৪ জুন ইউনিয়নের রংগীরকুল গ্রামের মৃত মনফত খার পুত্র সাইফুল খান ছরফর (৪১) জোরপূর্বক অপরহরণ করে শ্রীমঙ্গল উপজেলার দিনারপুর চা বাগানে তার বন্ধু করিম মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে মুখে কাপড় বেঁধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। তৎক্ষনাৎ যুবতীর পিতা কুলাউড়া থানায় অভিযোগ দিলে পুলিশ শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে ও ধর্ষণের দায়ে অভিযুক্ত সাইফুল খান ছরফরকে আটক করে।  ৬ মাস হাজতবাসের পর  জামিনে বেরিয়ে আসে আসামী সাইফুল খান।
ধর্ষিতার পিতা অভিযোগ করে বলেন,  ধর্ষক সাইফুল জামিনে বেরিয়ে এসে আমাদের জীবন বিষিয়ে তুলেছে। আমার বাড়িতে প্রথমে হামলা করেছে। পরবর্তীতে যেখানে পাচ্ছে সেখানে মামলা তুলার জন্য হুমকি দিচ্ছে। এমনকি মিথ্যে মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। তার ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। এমতাবস্থায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ সরাসরি মামলা না নিয়ে সাধারণ ডায়রি হিসেবে গ্রহণ করে। আসলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ভিকটিমের পরিবারের সুরক্ষার বিষয়টি পুলিশ সিরিয়াসলি দেখছে। ##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!