কুড়িগ্রামে শিক্ষার্থী‌কে মেধাবৃত্তি দিলো জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুড়িগ্রামে শিক্ষার্থী‌কে মেধাবৃত্তি দিলো জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ

  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামে একশ’ শিক্ষার্থী‌কে মেধাবৃ‌ত্তি পুরুষ্কার দি‌লো দেশের জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ।  শুক্রবার (৩ এপ্রিল) সকা‌লে জেলা শহ‌রের পৌর টাউনহল মা‌র্কেট অ‌ডিট‌রিয়া‌মে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম এর চেয়ারম্যান মোশাররফ হোসেন,  ভাইস চেয়ারম্যান মোবাশ্বের রাশেদীন, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ নুর বখত, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুড়িগ্রাম এর সাবেক চেয়ারম্যান মাওঃ নিজামুদ্দিন ও অধ্যক্ষ শাহজালাল সবুজ প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ রেজাউল করিম শাকিল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা নিজেদেরকে অনেক বেশী সৎ, নৈতিক ও যোগ্য করে গড়ে তুলবে। যেন তোমাদের দ্বারা পরিবার, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।”

Manual2 Ad Code

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী যদি নৈতিকতায় দৃঢ় না হয়, তবে তার অর্জন দীর্ঘস্থায়ী হয় না। সৎ চরিত্র, মানবিকতা ও দেশপ্রেম এই গুণগুলো ধারণ করেই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সেই আলোকিত মানুষ তৈরির কাজটিই করে যাচ্ছে।”

Manual3 Ad Code

অনুষ্ঠানে মোট ১০০ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ সহ ক্রেস্ট ও বই তুলে দেয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ২০ জন ও সাধারণে ৮০ জন শিক্ষার্থীকে এ পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!