কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

Manual2 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

Manual6 Ad Code

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ইং তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে “মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার  (১৫ এপ্রিল) কুড়িগ্রাম প্রশাসক কার্যালয়ের সামনে  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটি, কুড়িগ্রাম জেলার আয়োজনে ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের (আন্দোলন বাস্তবায়ন কমিটি) কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসুচীর ঘোষণা দেয়া হবে বলে শিক্ষক নেতারা হুশিয়ারি দেন।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ নুরুন্নবী (কেন্দ্রীয় কমিটি), কুড়িগ্রাম জেলা শাখার আন্দোলন বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক মাওঃ মোঃ আঃ কুদ্দুস। এছাড়াও শিক্ষক নেতা মনিরুজ্জামান মনির, জাতীয় ওলামা দলের  কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক ও এবতেদায়ী  মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হক, শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য ওয়াজেদ আলী, সাইফুর রহমান মন্ডল,  আতিকুর রহমান, শাসছুল হক,  হাসমত আলী,  রুহুল আমিন সরকার, সোলায়মান হোসেন, আকতার হোসেন, তোফাজ্জল হোসেন, আলেপ উদ্দিন, আবু রায়হান, জেসমিন আক্তার প্রমুখ।

Manual7 Ad Code

মানববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা, দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ন্যায্য অধিকার এবং বৈষম্য দুরীকরণে বক্তব্য তুলে ধরেন। নীতিমালা বাস্তবায়নসহ অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবি করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!