কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার : হত্যার অভিযোগ পরিবারের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রগতিতে অভিভাবকদের ভূমিকা           -কমর জাহান চৌধুরী বড়লেখায় ব্রিজ নির্মাণ- ১ বছরের কাজ চলছে ৪ বছর ধরে নিম্নমানের সামগ্রি ব্যবহারে ভাঙ্গছে রাস্তা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ওসমানীনগরে তিফিয়া হিফযুল কোরআন একাডেমির পাগড়ি ও সনদ বিতরণ ওসমানীনগর লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টারের উদ্বোধন জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি পরিবারের ঔষধ সহায়তা প্রদান কমলগঞ্জে পথরোধ হুমকি ও মানসিক নির্যাতন সইতে না পেরে বিষপান করা স্কুল শিক্ষার্থী মৃত্যু ছাতকের পল্লীতে দু’পক্ষের  রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৬0 কমলগঞ্জে বজ্রপাতে ৫ চা-শ্রমিক আহত রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন কুলাউড়া পৌরসভা মেধাবৃত্তি পেল ৬৯ শিক্ষার্থী

কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার : হত্যার অভিযোগ পরিবারের

  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

Manual5 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর দুই বছর বয়সী এক শিশুর মরদেহ বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে।
শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন। নিহত শিশু মোছা. আয়শা খাতুন ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে রাতে বাড়ির পাশের একটি স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
শিশুটির মা রাশেদা বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক শত্রুতার জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান, “দিনের বেলা একই জায়গায় খোঁজ করা হলেও তখন কিছু পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মেয়ের মরদেহ দেখতে পাই।”
স্থানীয়দের ধারণা, দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয় এবং পরে অন্ধকারের সুযোগে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!