কুলাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন। এবারের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ছিল “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুস্থ ও সচেতন জাতি গঠনে পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি ও ফলমূল অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি প্যাকেটজাত ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করার ওপর গুরুত্বারোপ করেন।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ ও রান্নার প্রতিটি ধাপে পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখা জরুরি। পুষ্টিকর খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে। তাই সবাইকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতন হতে হবে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং আর এমও ডাঃ শারমিন ফারহানা জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলােচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার আবু মাসুদ, উপজেলা কৃষি অফিসার মো: জসিম উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার নিবাস চন্দ্র পাল, ব্র্যাকের স্বাস্থ্য কর্মকর্তা মনি মোহন হালদার, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক এম. মছব্বির আলী, শিক্ষিকা শামসুন্নাহার প্রমুখ।

Manual4 Ad Code

পুষ্টি সপ্তাহের ২য় দিনে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, ৩য় দিনে পুষ্টিখাতে বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ সমূহ শিশুপুষ্টি নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ৪র্থ দিনে মানব সম্পদ উন্নয়ন সামাজিক নিরাপত্তা ও কৈশরকালীন পুষ্টি, ৫ম দিনে প্রবীণ পুষ্টি ও দুর্যোগকালীন পুষ্টি, সমাপনী দিনে সমাপনী ও পুরস্কার বিতরণ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!