কমলগঞ্জের আদমপুর বনবিট : বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

কমলগঞ্জের আদমপুর বনবিট : বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর

  • শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
oplus_2

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় বাপ দাদার আমল থেকে বসবাস করে আসছেন মহেব উল্লাসহ শতাধিক পরিবার। বনবিভাগের বিধি অনুযায়ী নিজ নিজ বাড়িতে শাক সবজি ও ফল ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন তারা। সম্প্রতি মহেব উল্লা ও তার ছেলের লাগানো শখের কমলা বাগান ও আনারস বাগানের কমলা ও আনারস গাছ কেটে মহেব উল্লা(৭৫) ও তার পরিবারের সদস্যদের মারধর করেন স্থানীয় বনপ্রহরীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সরজমিন ঘটনাস্থল কালেঞ্জি গ্রামে গিয়ে মহেব উল্লার ছেলে আলী হোসেন ও প্রতিবেশী ভিলেজারদের সাথে কথা বলে জানা যায়, মহেব উল্লা তাদের বাড়িতে ফল ফসল চাষাবাদের জন্য বিট কর্মকর্তাকে টাকা দিতে হয়। আনারস ও কমলা গাছ লাগানোর সময় তিনি মোটা অংকের টাকা নিয়েছেন। গত বুধবার (২২ এপ্রিল) আরও টাকা দাবি করলে ভিলেজার মহেব উল্লার ছেলে আলী হোসেন অপারগতা প্রকাশ করেন। পরে বুধবার দুপুরে বিট কর্মকর্তার নির্দেশে বন প্রহরী শাহ আলম ও শাহীন আহমেদ জোর করে বেশ কয়েকটি কমলা গাছ ও আনারস গাছ কেটে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে মহেব উল্লা ও তার স্ত্রী আলেকজান বিবিকে মারধর করেন তারা। এ ঘটনায় আহত হন আলী হোসেনের স্ত্রী সালমা বেগম (৩০) ও তার মা-বাবা। তবে আহত অবস্থায় তার মা আলেকজান বিবি (৬০) ও বাবা মহেব উল্লা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

Manual3 Ad Code

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ভিলেজাররা জানান, আদমপুর বন বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার আদমপুর বিটে যোগদান করার পর থেকে ভিলেজার ও এলাকাবাসীকে নানা ভাবে হয়রানি করছেন।

Manual4 Ad Code

এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে আদমপুর বন বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদারের মোবাইলে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!