কুলাউড়ায় ১৪৪ ধারা অমান্য করে রাস্তায় দেয়াল নির্মাণের চেষ্টা : বসতবাড়িতে অতর্কিত হামলা: আহত ৭ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

কুলাউড়ায় ১৪৪ ধারা অমান্য করে রাস্তায় দেয়াল নির্মাণের চেষ্টা : বসতবাড়িতে অতর্কিত হামলা: আহত ৭

  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code
 এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় জোরপূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা ও দেশীয় অস্ত্র নিয়ে নিরীহ ওই পরিবারের আরেকটি বাড়িতে গিয়ে বসতঘরে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে ২৩ এপ্রিল শুক্রবার বিকেলে  উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা আব্দুস সালামের পরিবারের বৃদ্ধ লেচাঁন উদ্দিন (৭৪) সহ ৭জন গুরুতর আহত হন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের কুলাউড়া হাসপাতালে এবং  সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 আহতরা হলেন লেচাঁন উদ্দিন (৭৪), সদ্য সিজারিয়ান অপারেশনের রোগি তানজিলা বেগম (২৬), আব্দুল হাসিম চৌধুরী (৩৫), সমেজা বেগম (৪০), আছিমা বেগম, কয়েছ মিয়া, আছমল আলী। তবে আরমান আলী গংদের সন্ত্রাসী কর্মকান্ডে ও অতর্কিত হামলায় ভীতস্থ আব্দুস সালামের পরিবারের মহিলা ও শিশুসহ অন্য লোকজন। তারা আতংকে কেউ কেউ ঘরবাড়ী ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
জানা যায়, মীরশংকর গ্রামের বাসিন্দা সিলেটে  বেসরকারি  ‘ব্যাংক এশিয়া’র কর্মকর্তা আব্দুস সালামের পৈত্রিক বসতভিটার সীমানা নিয়ে পাশ্ববর্তী বাড়ির বাসিন্দা আরমান আলীর বিরোধ চলছে। মাঝখানে রাস্তা নিয়ে উভয়ের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। বিষয়টি স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধি একাধিক সালিশ বৈঠক করলেও সুরাহা হয়নি।
আব্দুস সালাম জানান, সম্প্রতি বিরোধপূর্ণ জায়গায় আরমান আলী তাঁর অংশের সীমানাকে রাস্তার পাশে বর্ধিত করে বাউন্ডারি নির্মাণ শুরু করেন। ভুক্তভোগী আব্দুস সালাম নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হন। তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মৌলভীবাজার আদালতে মামলা নং ৪১/২৬ (কুলা), তাং- ২৩/০৪/২৬ দায়ের করেন। বিজ্ঞ আদালত এই জায়গায় আর কোন নিমার্ণ কাজ না করাসহ ১৪৪ ধারা (নিষেধাজ্ঞা) জারি করেন। কিন্তু শুক্রবার বিকেল  ৩টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় আরক আলীর ছেলে আরমান আলীর নেতৃত্বে তারই ভাই ছালেক আহমদ, মখলিছ মিয়া, ও মৃত ইন্তাজ আলীর ছেলে ছমরু মিয়াসহ অর্ধশতাধিক লোকজন দা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুস সালামের বর্তমান বাড়িতে হামলা চালায়। তারা বসতঘরের দরজা জানালাসহ ব্যাপক ভাংচুর করে এবং পরিবারের  লোকজনের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এরপরই তারা ফিরে গিয়ে বিরোধ পূর্ণ (আব্দুস সালামের পৈত্রিক বাড়ি) জায়গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি মো: মনিরুজ্জামান মোল্লা বলেন, হামলার খবরটি জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সত্যতা পেয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। মহামান্য আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে যারা সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!