কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তির পুরুস্কার বিতরণ সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় কেটিএফ মেধাবৃত্তির পুরুস্কার বিতরণ সম্পন্ন

  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code
​ এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৫ এপ্রিল, শনিবার শহরের দখিনা দাওয়া হলরুমে আয়োজিত এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে  ফলাফলে ৭০ জন মেধাবীকে বৃত্তি প্রদান করা হয়। তন্মধ্যে ট্যালেন্টপুলে ১৬ জন এবং সাধারণ গ্রেডে ৫৪ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক, সনদ ও নগদ অর্থসহ নানা পুরস্কারে ভূষিত করা হয়।​কেটিএফ সভাপতি সুজিত দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ ইয়াহিয়া, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কেটিএফ সাধারণ সম্পাদক বাবুল আহমদ।
বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারিভাবে মেধা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। প্রতিযোগিতামূলক এই পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। জীবনে লক্ষে পৌঁছাতে হলে শিশুদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। শিক্ষক ও অভিভাবকরা আরও সতর্কতার সাথে তাদের পরিচর্যা করে গড়ে তুলতে হবে। এরাই আমাদের আগামীর ভবিষ্যৎ।
বক্তারা কুলাউড়া কিন্ডারগার্টেন টিচার্স ফোরামের এই উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীতে তা চালিয়ে যাওয়ার আহবান জানান।
কেটিএফ সহ-সভাপতি জাবির হোসেন এবং ক্লাস্টার সেক্রেটারি ঝুমা রাণী নাথের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেটিএফ যুগ্ম সম্পাদক সৈয়দ আব্দুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেটিএফ উপদেষ্টা ভুকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল মনসুর, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষক আলাউদ্দিন কবির, অংকুর কিন্ডারগার্টেনের চেয়ারম্যান আবু সাদেক, হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!