কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে স্মারকলিপি পেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে স্মারকলিপি পেশ

  • সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় ভেঙে ফেলা পাবলিক লাইব্রেরির স্থানে পুনরায় আধুনিক পাবলিক লাইব্রেরি স্থাপন ও চালুর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে কুলাউড়ার ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, খালেদ পারভেজ বখস, উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, স্রোত সাহিত্য পর্ষদের আহ্বায়ক নুরুল ইসলাম ইমন,বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলার আহ্বায়ক প্রশান্ত দেব ছানা, স্রোত’র যুগ্ম আহ্বায়ক সিরাজুল আলম জুবেল, এনআরবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এনাম উদ্দিন, কামরুল হাসান, সংগঠক সাদমান সৌমিক মজুমদার,  এইচ ডি রুবেল, সংগঠক আজিজুর রহমান উজ্জ্বল, শাহরিয়ার চৌধুরী, সোহেল আহমেদ, প্রমুখ।
উল্লেখ্য, কুলাউড়া পৌরসভার ডাকবাংলো মাঠের এক পাশে অবস্থিত পাবলিক লাইব্রেরির পুরোনো ভবনটি পরিত্যক্ত হওয়ায় প্রশাসনের উদ্যোগে ভেঙে ফেলা হয়। তবে পরবর্তীতে এটি পুনঃস্থাপনে আর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নির্ধারিত স্থানে আধুনিক সুবিধাসম্পন্ন একটি পাবলিক লাইব্রেরি পুনর্নির্মাণ ও দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
 এর আগে, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কুলাউড়া শহরের দক্ষিণ বাজার এলাকার একটি কমিউনিটি হলে এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!