কমলগঞ্জের শমশেরনগর হাসাপাতালদাতা সদস্যের ব্রিটিশ রাজ পরিবারের এমবি খ্যাত প্রাপ্ত নারী উদ্যোক্তার সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জের শমশেরনগর হাসাপাতালদাতা সদস্যের ব্রিটিশ রাজ পরিবারের এমবি খ্যাত প্রাপ্ত নারী উদ্যোক্তার সংবর্ধনা

  • রবিবার, ১০ মে, ২০২৬

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল দাতা সদস্য ইংল্যান্ড প্রবাসী নারী উদ্যোক্তা মনোয়ারা আলীর ব্রিটিশ রাজ পরিবারের এমবি খ্যাত প্রাপ্তিতে শমশেরনগর হাসপাতাল তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রধান করেছে। রোববার (১০ মে) সকাল সাড়ে ১১টায় শমশেরনগর হাসপাতাল প্রাঙ্গণে তাঁতে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ মাহমুদ।

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও মাওলানা হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইংল্যান্ড প্রবাসী দাতা সদস্য রমিজ আলী, দাতা সদস্য সুলেমান আলী, চ্যানেল এস মৌলভীবাজার প্রতিনিধি খালেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম।

Manual1 Ad Code

সংবর্ধিত নারী উদ্যোক্তা মনোয়ারা আলী বলেন, শমশেরনগর হাসপাতালের ধারাবাহিত অগ্রগতি দেখে তিনি মুগ্ধ। ইংল্যান্ডে একজন নারী উদ্যোক্তা হিসেবে অতি সম্প্রতি ব্রিটিশ রাজ পরিবারের এমবি খেতাব পেয়েছেন।

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ মাহমুদ বলেন, এ হাসপাতালে বড় দাতাদের পাশাপাশি খেটে খাওয়া মানুষজনও বিকাশের মাধ্যমে ১০/২০ টাকা করে তহবিলে জমা দিতে পারেন। এলাকার সর্বস্তরের মানুষজন এটাকে নিজেদের দাবী করে কাজ করেন বলে এ হাসপাতাল ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।

Manual7 Ad Code

অনুষ্ঠানে দাতা সদস্য সুলেমান আলীন জাকাত তহবিলে নগদ ৫ হাজার টাকা, প্রবাসী মতিউর রহামন লালন উন্নয়ন তহবিলে ৫০ হাজার টাকা ও প্রবাসী হাজী রাসেল চৌধুরী স্থায়ী তহবিলে বার্ষিক ১০ হাজার টাকা প্রদান করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!