কমলগঞ্জে গাড়ীর কাগজ চেকিং করতে গিয়ে বের হলে ৭ হাজার পিস নিষিদ্ধ নাসির বিড়ি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে গাড়ীর কাগজ চেকিং করতে গিয়ে বের হলে ৭ হাজার পিস নিষিদ্ধ নাসির বিড়ি আটক

  • সোমবার, ১১ মে, ২০২৬

Manual2 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মাহি আহমেদ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের বাবুরবাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। আটক ওই কিশোর উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের জামাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বাবুরবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। বিকাল থেকে ওই এলাকায় পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান চলছিল। এসময় সেই সড়ক দিয়ে যাওয়ার সময় মাহি আহমেদের মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করতে থামানো হলে, তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তার সাথে থাকা স্কুল ব্যাগ ও বাজার ব্যাগ তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করে তাকে আটক করা হয়।
এছাড়াও চেকপোস্ট বসিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন ৯টি মোটর সাইকেল ও ২টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে।
পুলিশ সপ্তাহ উপলক্ষে দুই দিনের অভিযানে ২৫ টি মোটরসাইকেল  ও ৫ টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে মামলা দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘অবৈধ পণ্য চোরাচালান রোধ এবং ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান পরিচালিত হচ্ছে। আটক কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!