কুলাউড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

Manual5 Ad Code
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
উপজেলা ভূমি অফিস কুলাউড়ার আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত র‍্যালিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ভূমিসেবা ডেস্কের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমানসহ আগত সেবাগ্রহীতারা।
প্রধান অতিথি বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা সহজে গ্রহণ করতে পারছেন। ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। তিন দিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হবে। এছাড়া মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে।
মেলায় আগত সেবাপ্রার্থীদের ভূমিসেবা পোর্টাল ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং ১৬১২২ নম্বরে কল করে ভূমিসেবা গ্রহণ ও অভিযোগ জানানোর বিষয়ে অবহিত করা হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!