নাগেশ্বরীতে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

নাগেশ্বরীতে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা 

  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

Manual7 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী, বেসরকারি ও সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে’২০২৬ইং (সোমবার) দুপুর ১২:০০ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেদার ও কচাকাটা ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমজাদ হোসেন, বল্লভের খাস ইউনিয়নের সিএইচসিপি মোঃ বাবুল হোসেন, কচাকাটা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোঃ আঃ রব, বল্লভের খাস ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোছাঃ সুলতানা নাজনিন, মাদারগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মোঃ জুল হোসেন প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর মোঃ আনোয়ার হোসেন, মোঃ হান্নান সরকার ও মোছাঃ হাছিনা বেগম। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং গর্ভবতী ও শিশুর মায়েদের যত্ন, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!