কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা

  • বুধবার, ২০ মে, ২০২৬

Manual4 Ad Code
মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় স্টেক হোল্ডার ও সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে’২০২৬ইং (বুধবার) দুপুর ১১:০০ ঘটিকায় কুড়িগ্রাম খলিলগঞ্জ অভিনন্দন কনভেনশন সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আজিজুল হক এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রামের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাঁঠালবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম জাকির হোসেন, পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান খান, ইমাম তাজুল ইসলাম প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর মোঃ সাগর ইসলাম, মোঃ নাজমুল, মোঃ রোকন উদ দৌল্লা ও মোঃ খোরশেদুল ইসলাম। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এবং গর্ভবতী ও শিশুর মায়েদের যত্ন, নবজাতকের যত্ন ও টিকা এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews