রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন

  • রবিবার, ২৪ মে, ২০২৬

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় নেচার কেয়ার এন্ড হিউমেন হেল্প ফাউন্ডিশন’র উদ্যোগে শনিবার (২৩ মে) সকাল ১১টায় কুলাউড়া পৌর শহরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন নেচার কেয়ার এন্ড হিউমেন হেল্প ফাউন্ডিশন এর মনজুর হাসনাত তানভীর, আবু জাহিদ ইমরান,আবদুর রহমান, ফারদিন কাওসার তানিম, জিসান আহমেদ, জামাল আহমেদ, কামরুল মিয়া, মাহাদী, মঈন উদ্দিন ফাহাদ , মহিদ আহমেদ ,মারুফ আহমেদ প্রমুখ।

Manual1 Ad Code

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। শিশু রামিসার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। ‘নারী ও শিশু নির্যাতন বন্ধ কর’ এবং ‘রামিসার জন্য বিচার চাই’ স্লোগান সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এলাকার সর্বন্তরের জনগণ, সমাজকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন। বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, রামিসার পরিবারকে দ্রুত সুষ্ঠু বিচার না দেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!