কুলাউড়া পৌরসভা মেধাবৃত্তি পেল ৬৯ শিক্ষার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়া পৌরসভা মেধাবৃত্তি পেল ৬৯ শিক্ষার্থী

  • শনিবার, ২৩ মে, ২০২৬

Manual4 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ প্রাপ্তদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান (২৩ মে) শনিবার পৌরসভার হলরুমে সম্পন্ন হয়েছে।  এসময় কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

Manual7 Ad Code

তিনি মেধাবীদের উদ্দেশ্যে বলেন, কুলাউড়ার এই মেধাবীরাই একদিন কুলাউড়াকে তুলে ধরবে। তাদের সুপ্ত প্রতিভা প্রস্ফূটিত হয়ে আলোকিত হবে আমাদের কুলাউড়া। আমি দৃঢ় আশাবাদী আজকে যারা মেধার স্বাক্ষর রেখেছে তারাই ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দেবে।

Manual7 Ad Code

অনুষ্ঠানের সভাপতি পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, মেধা এবং মনন একই সাথে শানিত হলে বাংলাদেশকে এগিয়ে যাবে। আশাবাদী আগামীর এই প্রজন্মগুলো সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। তিনি পৌরসভা মেধাবৃত্তি প্রদানে ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র হাজী জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, অবসরপ্রাপ্ত প্রভাষক সিপার আহমেদ, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর কায়সার আরিফ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা শারমীন জেরিন, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুল ইসলাম সমছু, জহিরুল ইসলাম খান খছরু, হারুনুর রশীদ হারুন, সুলতানা বেগম লাইলি, কুলাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী কামরুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল প্রমূখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!