কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

  • মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কুলাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ২৬ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, ভূকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি ময়দুল ইসলাম আব্দুল হাই, সাংবাদিক মহি উদ্দিন রিপন, পরিবহন শ্রমিক নেতা ইসলাম উদ্দিন জ্ঞানী প্রমুখ।

Manual3 Ad Code

এসময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম শকু এমপি বলেন, আকস্মিক অতিবৃষ্টি ও বন্যায় হাকালুকি হাওরাঞ্চলের কৃষকরা চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। তাদের এই সংকটের মুহূর্তে পাশে দাঁড়াতে সরকার দ্রুত এই মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নগদ অর্থ ও চাল সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। যা গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং কৃষকদের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্থ মোট ১ হাজার ৫৩৭ জন কৃষককে মে ও জুন মাসে পর্যায়ক্রমে ৩ হাজার টাকা ও ১৫ কেজি করে চাল দেয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews