ব্যক্তি উদ্যোগে  ১০ টি সৌর ল্যাম্পপোস্ট স্থাপন করলেন ইউপি সদস্য নাজিম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ব্যক্তি উদ্যোগে  ১০ টি সৌর ল্যাম্পপোস্ট স্থাপন করলেন ইউপি সদস্য নাজিম

  • মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মারুফ আহমদ নাজিম এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। রাতের আধারে এলাকার সাধারণ মানুষের চলাচলের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্পুর্ন ব্যক্তি উদ্যোগে ১০টি সৌরবিদ্যুৎ চালিত ল্যাম্পপোস্ট স্থাপন করে দিয়েছেন। বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে দেখছেন এলাকার সাধারণ লোকজন।

Manual6 Ad Code

জানা যায়, এলাকার গুরুত্বপূর্ণ সড়কের পাশে ল্যাম্পপোস্টগুলো স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর অভাবে সাধারণ মানুষ, বিশেষ করে পথচারী, নারী ও বয়স্ক ব্যক্তিরা রাতে চলাচলে নানা দুর্ভোগের সম্মুখীন হচ্ছিলেন। নতুন এই সৌরবিদ্যুৎ চালিত ল্যাম্পপোস্ট স্থাপনের ফলে এখন রাতে চলাচল অনেক সহজ ও নিরাপদ হয়েছে। পাশাপাশি এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন এবং ইউপি সদস্য মারুফ আহমদ নাজিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

এ বিষয়ে ইউপি সদস্য জনাব মারুফ আহমদ নাজিম বলেন, “এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবার লক্ষ্যে আমি নিজস্ব অর্থায়নে এই ল্যাম্পপোস্টগুলো স্থাপন করেছি। পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।”

এদিকে, ল্যাম্পপোস্ট স্থাপনের কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন ফ্রেন্ডস ক্লাব রাউৎগাঁওয়ের সভাপতি মোস্তফা ইবনে মিরাজ জীবনসহ ক্লাবের সদস্যরা। স্থানীয়রা তাদের ভূমিকাকেও সাধুবাদ জানিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!