রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন

  • মঙ্গলবার, ২ জুন, ২০২৬

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

জানাজার আগে বিভিন্নস্তরের নেতৃবৃন্দ স্মৃতিচারণমুলক বক্তব্য দেন এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের নেতৃত্বে পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনকে গার্ড অব অনার প্রদান করেন।

পরে বাদ জোহর জয়চণ্ডী ইউনিয়নের হজরত বিবিমাই (রহ.) মোকামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

Manual4 Ad Code

জানাজায় উপস্থিত ছিলেন কুলাউড়ার সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।   তিনি দুইবার কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল মতিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!