রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আপা ডাকায় নয় বাসি মিষ্টি থাকায় বনফুলকে জরিমানা : ইউএনও’র সংবাদ সম্মেলন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত  ছাতকে মাদকসেবনের অভিযোগে ৪ যুবক কারাগারে বড়লেখায় আসামি গ্রেফতারে জখমিদের ওপর ফের হামলার চেষ্টা, পুলিশের উদ্ধার হাকালুকি হাওরে অভিযান : ৫৫০ কেজি পোনামাছ জব্দ, জরিমানা আদায় আত্রাইয়ে মধুমাসে চলছে ফলের রাজত্ব কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত ছাতকে হাওর থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ওসমানীনগরে বাসি মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত 

  • শুক্রবার, ৫ জুন, ২০২৬

Manual5 Ad Code
রাজনগর প্রতিনিধি :::
রাজনগর উপজেলার মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। অবশেষে ৫০ শয্যাবিশিষ্ট রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবরে পুরো উপজেলাজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয়দের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজনগরের স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের চিকিৎসা সংকট অনেকাংশে দূর হবে।
এলাকাবাসীর প্রাণের এই দাবি পূরণে উদ্যোগ নেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
জানা গেছে, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে সীমিত অবকাঠামো ও শয্যা সংকট নিয়ে সেবা দিয়ে আসছিল। উপজেলার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসার চাপ সামাল দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রায়ই হিমশিম খেতে হতো। ফলে অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা অন্যান্য বিশেষায়িত হাসপাতালে যেতে বাধ্য হতে হতো।
স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হলে নতুন অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় জনবল এবং বিশেষায়িত সেবার সুযোগ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়েই অধিকসংখ্যক রোগী উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে জরুরি বিভাগ, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবায় ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
এক প্রতিক্রিয়ায় সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, “রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত রাজনগরবাসীর জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি শুধু একটি হাসপাতালের শয্যা বৃদ্ধি নয়, বরং মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই জনপদের মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে আন্তরিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, তার জন্য আমি রাজনগরবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, “মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে স্বাস্থ্যখাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনগরের এই অর্জন ভবিষ্যতে উপজেলার সামগ্রিক উন্নয়নকে আরও বেগবান করবে।”
খবরটি ছড়িয়ে পড়ার পর রাজনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, হাসপাতালের শয্যা বৃদ্ধি এবং চিকিৎসা সুবিধার সম্প্রসারণের ফলে এখন আর সামান্য চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটতে হবে না। সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে সাধারণ মানুষের।
স্থানীয় সচেতন মহল বলছেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের এই সিদ্ধান্ত রাজনগর উপজেলার জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে এ দাবি বাস্তবায়নে সোচ্চার ভূমিকা রাখার জন্য সংসদ সদস্য এম নাসের রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
সব মিলিয়ে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্তকে রাজনগরের স্বাস্থ্যখাতে নতুন ইতিহাসের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাস্তবায়ন সম্পন্ন হলে উপজেলার লাখো মানুষের চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেই প্রত্যাশা।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!