কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ

  • শুক্রবার, ১২ জুন, ২০২৬

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে মুজিবুর রহমান (২২) নামক এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার ১২ জুন রাত ৭টায় এই গুলির ঘটনা ঘটে। মুজিবুর রহমান দত্তগ্রামের মৃত অজিবুর রহমানের ছেলে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

Manual5 Ad Code

জানা যায়,  বিকেল সাড়ে ৫টা থেকে অঝর ধারায় বৃষ্টিপাত হচ্ছিল। সেই সুযােগে আনুমানিক রাত সােড় সাতটা নাগাদ মুজিবুর রহমানসহ কয়েকজন দত্তগ্রাম সীমান্ত এলাকায় শূন্যরেখা অতিক্রম করে ভারতীয় চোরাই পন্য আনতে যান। এসময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। প্রাণভয়ে বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও মুজিবুর রহমান ফিরে আসেননি।

শরীফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান জানান, মুজিবুর রহমানের বেঁচে থাকার কোন সম্ভাবনা নেই।

দত্তগ্রামের বিজিবি ক্যাম্প কামান্ডার জানান, আমরা ভারতীয় বিএসএফের কাছে জানতে চাইলে, তারা মুজিবুর রহমানকে হাসপাতালে নিয়ে গেছে বলে জানিয়েছে। তবে মৃত না জীবিত এ ব্যাপারে নিশ্চিত করেনি।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews