কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব

  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে নতুন কুঁড়ি ক্লাব নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার রাস্তা মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঙ্গুর গ্রামে শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী কাজ করে ইট ও বালু দিয়ে রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়।
পূর্ব সিঙ্গুর গ্রামের প্রবাসী জুনেল আহমদ, মনসুর আহমদ, জাকির হোসেন ও সাংবাদিক বশির আল ফেরদাউসসহ স্থানীয় কয়েকজন ব্যক্তির আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করা হয়। এ কাজে সহযোগিতা করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বরমচাল ইউনিয়নের ৮ ওয়ার্ডের জনবহুল গ্রাম পূর্ব সিঙ্গুর ও পশ্চিম সিঙ্গুর গ্রামের প্রায় দুই শতাধিক লোকজন এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন। এমনকি এই গ্রামের কৃষকরা হাকালুকি হাওরে কৃষিকাজের জন্য যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে।
এলাকাবাসী আরো জানান, কয়েক বছর আগে স্থানীয় ইউপি সদস্য ময়নুল হক সোনা মিয়ার মাধ্যমে সরকারিভাবে রাস্তাটিতে ইট সলিং কাজ করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে সড়কে যানবাহন চলাচল ও বৃষ্টির পানিতে রাস্তার বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হলে ইট উঠে গিয়ে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় সরকারি বরাদ্দের অপেক্ষা না করে এলাকার নতুন কুঁড়ি ক্লাব রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়। এলাকাবাসী আশা করছেন, এই উদ্যোগের ফলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!