হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার দক্ষিণভাগ বাজার ও ডাকঘরের আঙিনা পরিচ্ছন্নতায় ইউএনও’র অভিযান কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে কৃতিশিক্ষার্থী সংবর্ধণা কমলগঞ্জে হিউম্যান রাইজ ফাউন্ডেশনের নিজস্ব অফিস সমন্বয় কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন   শ্রীমঙ্গলে চা বাগানের দেড় শতাধিক শিশুকে নতুন পোশাক দিল অঙ্গীকার কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ছাতক মরাচেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু উত্তোলন : ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ

  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬

Manual5 Ad Code

আনোয়ার হোসেন রনি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী নতুনবাজার জামে মসজিদে বিশিষ্ট আলেম, কোরআনের খাদেম এবং হাজারো হাফিজ তৈরির কারিগর মরহুম হাফিজ মাওলানা আলহাজ জামাল উদ্দিন (রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় এক হৃদয়স্পর্শী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত এ মাহফিলে শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো নতুনবাজার এলাকা পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলায়।

মাহফিলে অংশ নেওয়া মুসল্লিদের সম্মিলিত ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। মরহুম আলেমের দীর্ঘদিনের দ্বীনি খেদমত, কোরআনের প্রচার-প্রসার এবং অসংখ্য হাফিজ গড়ে তোলার অবদান স্মরণ করে উপস্থিত মুসল্লিরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁর জন্য দোয়া করেন।

মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় মরহুমের নাতি আবিয়ান খান তাসকিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে নতুনবাজার জামে মসজিদের ছানী ইমাম হাফিজ মিল্লাদ আহমদ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমের দীর্ঘদিনের বন্ধু মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুম হাফিজ মাওলানা জামাল উদ্দিন (রহ.)-এর জীবনের সব দ্বীনি খেদমত কবুল করার এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করার জন্য আকুল প্রার্থনা জানান। একই সঙ্গে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মোনাজাতে আবেগঘন কণ্ঠে মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী বলেন, “হে আল্লাহ! শ্রীমঙ্গলে হাজারো হাফিজ তৈরির কারিগর, ৫৬ বছর বিনা বেতনে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনকারী হাফিজ মাওলানা জামাল উদ্দিনকে আপনি ক্ষমা করুন। তাঁর জীবনব্যাপী দ্বীনি খেদমত কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।”

সরেজমিনে দেখা যায়, জুমার নামাজের আগেই নতুনবাজার জামে মসজিদে মুসল্লিদের ঢল নামে। মসজিদের ভেতর ধারণক্ষমতার অনেক আগেই পূর্ণ হয়ে গেলে অসংখ্য মুসল্লি মসজিদের বারান্দা, সড়ক ও আশপাশের গলিতে অবস্থান নিয়ে নামাজ ও দোয়া মাহফিলে অংশ নেন। মোনাজাতের সময় চারদিকে একসঙ্গে উচ্চারিত ‘আমিন, আমিন’ ধ্বনি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত হতে দেখা যায়।

উপস্থিত আলেমরা বক্তব্যে বলেন, মরহুম হাফিজ মাওলানা জামাল উদ্দিন (রহ.) ছিলেন একজন নিরহংকার, পরহেজগার ও নিবেদিতপ্রাণ আলেম। তিনি সারাজীবন কোরআনের খেদমত করেছেন এবং অসংখ্য শিক্ষার্থীকে হিফজ শিক্ষা দিয়ে সমাজে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন। তাঁর আদর্শ ও কর্মজীবন আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

Manual7 Ad Code

মাহফিলে উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, অর্থ সম্পাদক হাজী আব্দুল মালিক, সাংবাদিক মামুন, হাজী আকলিছুর রহমান, বড় কাপন দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা আব্দুল মুকিত, হাফিজ মাহমুদ, সাহেদ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা।

Manual8 Ad Code

মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার মাঝে শিরনি বিতরণ করা হয়। হাজার হাজার মুসল্লি শিরনি গ্রহণ করেন এবং মরহুমের জন্য দোয়া অব্যাহত রাখার পাশাপাশি তাঁর রেখে যাওয়া দ্বীনি আদর্শ ও কোরআনের খেদমতের ধারাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।###

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!