কুলাউড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কুলাউড়ায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • রবিবার, ২২ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া পৌরসভার আলালপুর গ্রামে ২২ নভেম্বর রোববার সাহানার জান্নাত সুইটি (৩৫) নামক ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি আত্মহত্যার কিন্তু বাবার দাবি পরিকল্পিত হত্যাকান্ড। নিহত গৃহবধু আব্দুল খালিকের স্ত্রী।

Manual5 Ad Code

পুলিশ ও নিহতের পরিবার জানায়, পৌরশহরের আলালপুর গ্রামে আব্দুল খালিকের স্ত্রী সাহানারা জান্নাত শনিবার ২১ নভেম্বর রাতে পরিবারের সবার সাথে খেয়ে স্বামীসহ নিজ গৃহে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিত সাড়ে ৩টা -৪টা নাগাদ স্বামী আব্দুল খালিকের ঘুম ভাঙলে ঘরে দরজা খোলা দেখতে পান। এসময় আব্দুল খালিক রুম থেকে বেরিয়ে দেখতে পান সুইটি বারান্দার আড়ার সাথে ঝুলতে দেখেন। সাথে সাথে তিনি বাড়ির লোকজনকে ডেকে সুইটির গলার ফাঁস খুলে দ্রুত কুলাউড়া হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার সুইটিকে মৃত ঘোষণা করেন।

আব্দুল খালিকের পরিবারের দাবি সুইটি আত্মহত্যা করেছেন। আত্মহত্যার নেপথ্য কারণ হলো শনিবার সকালে সুইটি তার বড় ছেলে তামিম আরবার শাহানকে জলপাই তানতে বলেন। কিন্তু ছেলে মায়ের কথা না শুনায় তিনি ছেলেকে বকাঝকা করেন। বিষয়টির প্রতিবাদ করেন আব্দুল খালিক ও তার ছোট ভাই। দিন গড়িয়ে রাতে সবাই যে যার মত খেয়ে ঘুমাতে যান। কিন্তু ভোর রাতে গলায় দড়ি দিয়ে সুইটি আত্মহত্যা করেন। নিহত সুইটির ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

Manual8 Ad Code

এদিকে নিহত গৃহবধু সুইটির বাবা কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের সিংড়াউলি গ্রামের বাসিন্দা মাসুক মিয়া জানান, তার মেয়েকে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুঁলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন শ^শুড়বাড়ির লোকজন।

তিনি ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে আরও জানান, নিহত সুইটির সাথে পরিবারে লোকজনের বিরোধ ছিলো আগে থেকেই। সেই বিরোধের জের ধরে একবার বাবার বাড়ি আটকাও ছিলেন বেশ কিছুদিন। পরে স্বামী আব্দুল খালিক শ^শুড় বাড়ি থেকে বিরোধ নিষ্পত্তি করে সুইটিকে নিয়ে যান। আত্মহত্যা নয় সুইটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ ব্যাপারে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত সুইটির স্বামী দেবরসহ পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!