এআই প্রযুক্তিতে ভুয়া ছবি তৈরি করে কালের কণ্ঠ প্রতিনিধি বিরুদ্ধে অপপ্রচার থানায় জিডি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

এআই প্রযুক্তিতে ভুয়া ছবি তৈরি করে কালের কণ্ঠ প্রতিনিধি বিরুদ্ধে অপপ্রচার থানায় জিডি

  • সোমবার, ৬ জুলাই, ২০২৬

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual2 Ad Code

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দৈনিক কালের কণ্ঠ– এর মাল্টিমিডিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুন্নের অভিযোগ এনে তিনি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানায় জিডি সূত্রে জানা গেছে, “ভানুগাছ মিডিয়া” ও “ভানুগাছ মিডিয়া ০০৩২” নামে দুটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক সালাহউদ্দিন শুভকে নিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া ছবি এবং বিভ্রান্তিকর তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, এসব পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের সুনাম নষ্ট এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

Manual1 Ad Code

সাংবাদিক সালাউদ্দিন শুভ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চালানো এই অপপ্রচার শুধু আমার ব্যক্তিগত সম্মানহানির বিষয় নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির একটি উদ্বেগজনক দৃষ্টান্ত। একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে আমার পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ তিনি জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় গত ৫ জুন তারিখে জিডি নং ২৯৫ দায়ের করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে মৌলভীবাজারের জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুয়া ছবি, বিকৃত তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো বর্তমানে সাইবার অপরাধের নতুন রূপ হিসেবে দেখা দিচ্ছে। এ ধরনের কর্মকা- শুধু ব্যক্তি নয়, সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ‘ভানুগাছ মিডিয়া’ ও ‘ভানুগাছ মিডিয়া ০০৩২’ নামে পরিচালিত ফেসবুক আইডির প্রকৃত পরিচালকদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘সাংবাদিক সালাউদ্দিন শুভ একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তিগত তথ্য-উপাত্ত সংগ্রহ করে অপরাধে জড়িত ব্যক্তিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Manual4 Ad Code

সংশ্লিষ্টরা মনে করছেন, এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার যেমন সমাজের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি এর অপব্যবহার রোধে আইনের কার্যকর প্রয়োগ, ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews