কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে উদ্ধারকৃত বিপন্ন লজ্জাবতী বানর চা বাগানে অবমুক্ত

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি বিপন্ন প্রজাতির ‘লজ্জাবতী বানর’  সুস্থ অবস্থায় পুনরায় চা বাগানে অবমুক্ত করা হয়েছে।  সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার আলীনগর চা বাগান এলাকার একটি প্রাকৃতিক আবাসস্থলে বন্যপ্রাণীটিকে অবমুক্ত করা হয়।

Manual4 Ad Code

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রোববার রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার হালিমা বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় এই লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর পরই এটিকে রাজকান্দি রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।

Manual5 Ad Code

বন্যপ্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরিচর্যা এবং এর স্বাভাবিক টেরিটোরি (বিচরণক্ষেত্র) নিশ্চিতপূর্বক নিরাপদ অবমুক্তির লক্ষ্যে জার্মানি-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও প্রস্তুতি গ্রহণ করা হয়। নিবিড় পর্যবেক্ষণে প্রাণীটি সম্পূর্ণ সুস্থ এবং বনে অবমুক্তির উপযোগী বলে বিবেচিত হয়।

Manual7 Ad Code

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক প্রীতম বড়ুয়া জানান, লজ্জাবতী বানর একটি অতি লাজুক ও নিশাচর বন্যপ্রাণী। আমাদের বনাঞ্চল থেকে এরা ক্রমশ হারিয়ে যাচ্ছে। উদ্ধারকৃত প্রাণীটি সুস্থ থাকায় এর উপযোগী প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করে আলীনগর চা বাগান এলাকায় সফলভাবে অবমুক্ত করা হয়েছে। এ ধরনের বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।

পরিবেশবাদীরা জানান, বন উজাড় ও আবাসস্থল ধ্বংসের কারণে এই বিরল প্রজাতির নিশাচর প্রাণীগুলো মাঝেমধ্যে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। এদের সুরক্ষায় প্রাকৃতিক বন ও এদের আবাসস্থল টিকিয়ে রাখা জরুরি। অবমুক্তকরণের সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় পরিবেশকর্মীগণ উপস্থিত ছিলেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!