কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জের আম্বিয়া কেজি স্কুলে দিনব্যাপী ফল উৎসব

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি, ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আম্বিয়া কেজি স্কুলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী দিনব্যাপী ফল উৎসব। সোমবার (৬ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ উৎসব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

সকাল ১০টা থেকেই প্লে-গ্রুপ থেকে কেজি-৫ পর্যন্ত সাতটি শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি থেকে নানা ধরনের দেশীয় ও মৌসুমি ফল নিয়ে বিদ্যালয়ে আসতে শুরু করে। প্রথমে প্রতিটি শ্রেণির সামনে পৃথক স্টলে ফলগুলো সাজিয়ে রাখা হয়। পরে বিভিন্ন শ্রেণি থেকে বাছাইকৃত ও বৈচিত্র্যময় ফল সংগ্রহ করে বিদ্যালয় মাঠে একটি বড় প্রদর্শনী স্টলে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়।

Manual7 Ad Code

উৎসবে দেশীয় প্রায় ৩৯ প্রজাতির ফল স্থান পায়। এর মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, জাম, সফেদা, পেয়ারা, আনারস, পেঁপে, আমড়া, চালতা, কামরাঙ্গাসহ বিভিন্ন বিলুপ্তপ্রায় ও মৌসুমি ফল। প্রদর্শনীর পাশাপাশি শিক্ষার্থীরা প্রতিটি ফলের পরিচিতি, পুষ্টিগুণ এবং মানবদেহে এর স্বাস্থ্যগত উপকারিতা উপস্থিত দর্শনার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরে। তাদের উপস্থাপনা দর্শনার্থীদেরও মুগ্ধ করে।

Manual1 Ad Code

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘ফল পরিচিতি’ পর্ব। এ সময় শিক্ষকদের তত্ত্বাবধানে সাতটি শ্রেণির শিক্ষার্থীদের মাঠে নিয়ে গিয়ে প্রদর্শিত ফলগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফলগুলো সরাসরি দেখা, ছোঁয়া এবং চেনার মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ফলের বৈচিত্র্য ও পুষ্টিগুণ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পায়।

অভিভাবকদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের ফাস্টফুড ও কৃত্রিম খাবারের প্রতি নির্ভরতা কমিয়ে দেশীয় পুষ্টিকর ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual3 Ad Code

উৎসব চলাকালে ফলের স্টল পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির দুরুদ আহমদ, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আনসার শোকরানা মান্না, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এবং আমন্ত্রিত অভিভাবকবৃন্দ। তারা শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Manual1 Ad Code

আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহা বলেন, ‘কমলগঞ্জ উপজেলায় এই প্রথম আমাদের বিদ্যালয়ে এমন ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এতে অংশ নেন। পুরো আয়োজনটি একটি প্রাণবন্ত উৎসবে পরিণত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ফল সম্পর্কে জানতে ও চিনতে পেরেছে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত অব্যাহত রাখতে শিক্ষার্থীরাও আগ্রহ প্রকাশ করেছে।’##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!