আত্রাইয়ে কাজির আগে হাজির ইউএনও : বন্ধ হলো বাল্যবিয়ে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

আত্রাইয়ে কাজির আগে হাজির ইউএনও : বন্ধ হলো বাল্যবিয়ে

  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: :

Manual2 Ad Code

নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ সময় কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি মুচলেকা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান। এসময় আত্রাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুল ওহাবের ১৬ বছর বয়সী মেয়ে মোছাঃ ছামিয়া আক্তারের সঙ্গে রাজশাহীর বাগমারা উপজেলার জিয়ানন্দপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আজাদ আলীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়।

Manual7 Ad Code

পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়ের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

Manual7 Ad Code

ইউএনও মনিরুজ্জামান বলেন, ‘১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তা বন্ধ করি।

জনস্বার্থে বাল্যবিবাহবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!