আত্রাইয়ে ২ মাদকসেবীর এক মাসের কারাদন্ড ও জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

আত্রাইয়ে ২ মাদকসেবীর এক মাসের কারাদন্ড ও জরিমানা

  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রতীকি ছবি

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual1 Ad Code

নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দু’যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।  শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই থানাধীন সুইপার কলোনীর পাশে তুলা পট্টি এলাকায় অভিযান চালিয়ে এই দন্ডপ্রদান করা হয়। ​দন্ডপ্রাপ্ত যুবকেরা হলেন, উপজেলার পারকাসুন্দা গ্রামের আহম্মেদ আলীর ছেলে মোঃ জহুরুল (১৯) এবং আমরুল কসবা গ্রামের মোঃ জিয়ারুলের ছেলে মোঃ মনির (১৯)।

Manual4 Ad Code

​আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানাধীন সুইপার কলোনীর পাশে তুলা পট্টি এলাকায় মাদকবিরোধী একটি অভিযান চালানো হয়। সেখানে প্রকাশ্য স্থানে বসে গাঁজা সেবন করা অবস্থায় জহুরুল ও মনিরকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।

Manual1 Ad Code

​ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল।

আত্রাই ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.  মনিরুজ্জামান বলেন,  মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইন অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না।

Manual6 Ad Code

​আত্রাই থানার ওসি মোঃ মাহবুব আলম বলেন, আটককৃত দুই যুবককে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা
দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামিদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আত্রাই উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে আমাদের পুলিশি অভিযান আগামীতেও চলমান থাকবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!