কুলাউড়ায় ব্যবসায়ীকে পেট্রোল পাম্পসহ পুড়িয়ে মারার হুমকি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ায় ব্যবসায়ীকে পেট্রোল পাম্পসহ পুড়িয়ে মারার হুমকি

  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গার্ডেন ফিলিং স্টেশনের মালিক ডিপু চৌধুরীকে পেট্রোলপাম্পসহ পুড়িয়ে মারার হুমকি দিয়েছে রাশিদ আলী নামক জনৈক সন্ত্রাসী।  রোববার ২৬ জুলাই রাতে পেট্রোল পাম্প ব্যবসায়ীকে জনসম্মুখে হুমকি দিলে তিনি কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।  কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
পৃথিমপাশা ইউনিয়নের গার্ডেন ফিলিং স্টেশনের মালিক ডিপু চৌধুরী অভিযোগে উল্লেখ করেন, পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত সফাত আলীর ছেলে রাশিদ আলী এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার সাথে কোন বিরোধ না থাকলেও পেট্রোলপাম্প ব্যবসায়ী হিসেবে রাশিদ আলীর ভাইয়ের কাছে বেশ কিছু টাকা পাওনা আছে। সেই টাকা চাওয়ায় রাশিদ আলী ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণে হত্যা ও পেট্রোলপাম্প পুড়িয়ে ফেলার হুমকি দেন। এব্যাপারে কুলাউড়া থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  জহিরুল ইসলাম মুন্না জানান, এব্যাপারে আইনানুনগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews