বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখায় চাঞ্চল্যকর ডাবল (দুই সহোদর) মার্ডার মামলার এজাহার নামীয় পলাতক তিন আসামিকে অবশেষে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে। আগের রাতে নিজেদের বসতবাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুল হামিদ (৪০) ও আব্দুল হক (৭০), একই গ্রামের আব্দুল হকের ছেলে ফয়সল আহমদ ওরফে আব্দুল গনি (৩৬)।

জানা গেছে, গত ২০২৫ সালের ২৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বিওসি কেছরীগুল (মাঠগুদাম) গ্রামে পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের সামছুল ইসলাম গংরা আব্দুল কাইয়ুম ও তার ভাই কুয়েত ফেরৎ জামাল উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৯ ডিসেম্বর নিহত কুয়েত প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগম প্রতিপক্ষের কামাল আহমদ, জমির আলী, এনাম উদ্দিন, তুতিউর রহমান দোয়েল, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, জয়নাল আবেদীন, আব্দুল আলিম, জাহেদুর রহমান, ফয়ছল আহমদ, আলী হোসেন, অহিদ আহমদ, আব্দুল হক ও সামছুল ইসলামের নাম উল্লেখ ও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন।

Manual4 Ad Code

থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, দুইভাই হত্যা মামলার এজাহার নামীয় পলাতক তিন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!