বড়লেখায় স্কুলছাত্র জাকারিয়া হত্যা : প্রধান আসামীর আদালতে আত্মসমর্পন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় স্কুলছাত্র জাকারিয়া হত্যা : প্রধান আসামীর আদালতে আত্মসমর্পন

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় চাঞ্চল্যকর স্কুলছাত্র জাকারিয়া আহমদ (১৭) হত্যা মামলার আসামী প্রবাস ফেরৎ আজিম উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঘটনার ৬ মাস পর মঙ্গলবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual3 Ad Code

আজিম উদ্দিন উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের মছুর উদ্দিন তোতার ছেলে। নিহত জাকারিয়া আহমদ একই গ্রামের ছালাহ উদ্দিনের ছেলে ও দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল প্রার্থী। রেজাল্ট বেরুনোর আগেই ঘাতক আজিম উদ্দিন নির্মমভাবে তাকে খুন করে পালিয়ে যায়।

এলাকাবাসী ও মামলা সুত্রে জানা গেছে, স্কুলছাত্র জাকারিয়া আহমদের বাবার মুদি দোকান থেকে গত ২১ মে সকালে বাকিতে সিগারেট কিনেন মছুর উদ্দিন তোতা মিয়া। সন্ধ্যার পর সিগারেটের ৮৫ টাকা আনতে গেলে স্কুলছাত্র জাকারিয়া আহমদের বাবা ছালাহ উদ্দিনকে গালিগালাজ শুরু করে দেনাদার তোতা মিয়ার ছেলে প্রবাস ফেরৎ আজিম উদ্দিন। তর্কাতর্কির এক পর্যায়ে সে ছালাহ উদ্দিনকে মারধর শুরু করে। বাবাকে বাচাতে গেলে স্কুলছাত্র জাকারিয়া আহমদকে আজিম ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপরই ঘাতক আজিম আত্মগোপন করে। নির্মম এ খুনের ঘটনায় নিহতের বাবা ছালাহ উদ্দিন পরদিন প্রবাস ফেরৎ আজিম উদ্দিনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

Manual8 Ad Code

আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, স্কুলছাত্র জাকারিয়া আহমদ হত্যা মামলার একমাত্র আসামী আজিম উদ্দিন মঙ্গলবার আদালতে আত্মসমর্পন করে জামিন চায়। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!