ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা মামলা দায়ের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

ওসমানীনগরে ফুটপাত দখলমুক্ত অভিযানে সাংবাদিকদের ওপর হামলা মামলা দায়ের

  • বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :::
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেয় ফুটপাত দখলকারী ফল ব্যবসায়ীরা। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে গোয়ালাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে ফিরছিলেন কয়েকজন সাংবাদিক । এ সময় ফুটপাত দখলকারী ১৫-২০ জন ফল ব্যবসায়ী সাংবাদিকদের উদ্দেশ্যে করে হামলার চেষ্টা করে।
একপর্যায়ে সাংবাদিকরা ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে তাদের হাতে থাকা দুটি ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় । পরে স্থানীয় লোকজন সাংবাদিকদের নিরাপত্তা দিয়ে গোয়ালাবাজারস্থ প্রেসক্লাবে নিয়ে আসেন।
ঘটনার বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। অবশ্যই আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব।আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় ফুটপাত দখল, অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখলমুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। তবে অভিযান শেষ হওয়ার পর বিকেলেই ফের ফুটপাত দখল করে বসে যান ভাসমান ব্যবসায়ীরা।
অভিযানে নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। অভিযান শেষে তিনি জানান, আগামী পাঁচ দিন ফুটপাতে যাতে কোনো ব্যবসায়ী বসতে না পারেন, সে বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো হবে। এরপরও কেউ অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আগামী সোমবার পুনরায় অভিযান চালানো হবে।
মোবাইল কোর্ট চলাকালে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ফল জব্দ করা হয় এবং মোট ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা ফলাফল স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews