কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক কিশোর ও এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে পতনঊষার ইউনিয়নের বলরামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে বলরামপুর গ্রামের রাহুল ইসলাম রিপন (১৪) ও একই এলাকার ইউপি সদস্য আব্দুল মুমিন (৪০)-কে।

Manual4 Ad Code

পরিবার সূত্রে আরও জানা যায়, ২৬ দিন আগে কিশোরী ধর্ষনের শিকার হয়। অভিযোগে বলা হয় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুমিন ঘটনাটির ধামাচাপা দিয়ে আলামত নষ্ট করে। পরে গত ১৫ আগষ্ট রাতে কিশোরীর মা বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং ইউপি সদস্যসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার সকালে আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!