বড়লেখায় পুলিশ ও জনতার যৌথ পাহারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় পুলিশ ও জনতার যৌথ পাহারা

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখায় ডাকাতি প্রতিরোধে পুলিশের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে সোমবার রাতে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশ ও জনতার যৌথ পাহারা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর সাংবাদিকদের নিয়ে এ কার্যক্রম তদারকি করেন। এসময় থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

রাত সাড়ে ১২টায় উপজেলার দক্ষিণভাগ বাজারে ডাকাতি প্রতিরোধে পুলিশ ও জনতার যৌথ পাহারা অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যরা হাটবাজার, গুরত্বপূর্ণ রাস্তার মোড় ও বিশেষ বিশেষ এলাকা পাহারায় নির্ধারিত পাহারাদারের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্পৃক্ত থাকার উৎসাহ প্রদান করেন। এসময় বাজার পাহারাদারের মধ্যে পুলিশ হুইসেল, পরিচয় সনাক্তের বিশেষ বেল্ট, টর্চলাইট বিতরণ করেছে। পরে বড়লেখা পৌরশহর, দাসেরবাজার, চান্দগ্রাম বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পুলিশ ও জনতার যৌথ পাহারা অনুষ্টিত হয়। বড়লেখায় ডাকাতি প্রতিরোধে পুলিশের এ বিশেষ কার্যক্রম সাংবাদিকদের নিয়ে রাতব্যাপি তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর ও থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার। এসময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়, এসআই সুব্রত কুমার দাস প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর জানান, জেলাবাসীকে নিরাপদ রাখতে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) মহোদয় ডাকাতি প্রতিরোধে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। জেলাব্যাপি পুলিশ ও জনতার যৌথ পাহারা কার্যক্রম শুরু করেছেন। তাঁর নির্দেশনায় তিনি পুলিশ ও জনতার এসব যৌথ পাহারা কার্যক্রম তদারকি করছেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!