প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তনের প্রতিবাদ ও পঞ্চায়েত নেতাদের পদত্যাগ দাবিতে কমলগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তনের প্রতিবাদ ও পঞ্চায়েত নেতাদের পদত্যাগ দাবিতে কমলগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual5 Ad Code

সপ্তাহে অন্যায়ভাবে প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তনের প্রতিবাদে ও চা বাগান পঞ্চায়েত নেতাদের পদত্যাগের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এর ফাঁড়ি কানিহাটি চা বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কানিহাটি চা বাগানে শ্রমিকরা বিক্ষোভ করেন।

Manual1 Ad Code

বিক্ষোভকারী চা শ্রমিকরা জানান, প্রতিদিন হাড়ভাঙ্গা খাটুনি করে দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরি দিয়ে পরিবারের ভরন পোষন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তার উপর এই মজুরির টাকা থেকে প্রতি মাসে নির্দিষ্ট হারে প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা কর্তন করার নিয়ম রয়েছে। সম্প্রতি মাসিক কর্তন বাদ দিয়ে আকষ্মিকভাবে তা সপ্তাহে প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তন করা শুরু হয়েছে। সপ্তাহে ফান্ডের টাকা কর্তনের কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক বিধান প্রচলিত নেই। অথচ সাধারণ চা শ্রমিকদের সাথে কোন কথা না বলে এবং তাদের অনুমতি না নিয়ে বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এই সময়ে মজুরির টাকা থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তন করা হচ্ছে, যা কোন মতেই যুক্তিযুক্ত নয়।

রামভজন রবিদাশ, তেলামৃধা, রাধেশ্যাম রবিদাস, রীতা রবিদাসসহ চা শ্রমিকরা বলেন, সপ্তাহে টাকা কাটলেও সেটি মাসে জমা হচ্ছে। আমাদের সাপ্তাহিক মজুরির এই সামান্য টাকা থেকে দুর্গাপূজার চাঁদা, বিদ্যুৎ বিল, ইউনিয়ন চাঁদা, আঞ্চলিক পূঁজার চাঁদা সহ নানা বিষয়ে এমনিতেই টাকা কর্তন করা হয়। এরফলে আমাদের সাপ্তাহিক মজুরির প্রায় চার ভাগের একভাগ এমনিতেই শেষ হয়ে যায়। অবশিষ্ট টাকা দিয়ে পরিবারের ভরন পোষন, সন্তানদের পড়াশোনা, চিকিৎসাসহ আনুষঙ্গিক খরচাদি চালিয়ে যাওয়া মোটেও সম্ভব হচ্ছে না। ফলে এনজিওসহ বিভিন্ন স্থান থেকে ঋণ নিয়ে কোনমতে দিনাতিপাত করছি। এনজিও ঋণসহ নানা দেনার দায়ে আমরা জর্জরিত। এই অবস্থার মধ্যে সপ্তাহে অন্যায়ভাবে প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তন করা হচ্ছে, তা অন্যায়।

তারা আরও বলেন, চা বাগানের পঞ্চায়েত নেতারা সুবিধা পেয়ে ম্যানেজমেন্টের পক্ষে সবসময় ভূমিকা রাখছেন। ফলে আমরা চা শ্রমিকরা সুবিধা বঞ্চিত হচ্ছি। তাই শ্রমিক বিরোধী এই পঞ্চায়েত নেতাদের পদত্যাগের দাবি জানিয়েছি।

Manual8 Ad Code

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বসন্ত রবিদাস, রামচন্দ্র তেলী, বাসুদেব রবিদাস, রতিলাল রবিদাস, সুমন রবিদাস, বুলবুল রবিদাশ, রীতা রবিদাস, ফুলমতি রবিদাস, শ্রীকুমারী রবিদাস প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews