কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে কমলগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদর ক্রেস্ট প্রদান কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র সম্মাননা স্মারক প্রদান প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তনের প্রতিবাদ ও পঞ্চায়েত নেতাদের পদত্যাগ দাবিতে কমলগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ ছাতকে পি‌ডি‌বির সহকা‌রি প্রকৌশলী‌কে অ‌নিয়ম দুর্নী‌তির অভি‌যো‌গে সুনামগঞ্জ বদলী বড়লেখায় জাল জন্মনিবন্ধন সনদে স্বাক্ষর নিতে গিয়ে আটক যুবকের অর্থদন্ড নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ​বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  কমলগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া রেশমির চিকিৎসক হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? বিজিবির দাবী ভারতীয়- বড়লেখায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান : জিম্মায় রাখা ১৪ মহিষ নিয়ে বিভ্রান্তি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ

কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার এর সাথে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও সন্দ্বীপ তালুকদার। তিনি বলেন, কমলগঞ্জের শিক্ষা, পর্যটন, যানজট, সীমান্ত, যোগাযোগসহ বিভিন্ন খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে চান। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ।

মতবিনিময় সভায় কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, শাহীন আহমদ, পিন্টু দেবনাথ, মোস্তাফিজুর রহমান, মোক্তাদির আহমদ,  মো: আব্দুল আহাদ, শাহাব উদ্দিন, মাহিদুল ইসলাম, আব্দুস সালাম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, আব্দুল মুনিম, শামীম তালুকদার প্রমুখ।

এসময় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন, সকলের মতামত শুনে সবাইকে সাথে নিয়ে কমলগঞ্জ উপজেলার গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার বলেন, কমলগঞ্জ উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি কমলগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

Manual1 Ad Code

এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বিসিএসের ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!