কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২৩ আগস্ট ২০২৬) দুপুরে শহীদনগর বাজারের গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকা প্রবাসী লায়ন ইঞ্জিনিয়ার বশীর উদ্দীন আহমেদ প্রতিষ্ঠিত ‘বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্ট’।

Manual8 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ। ট্রাস্টের সভাপতি আব্দুল হক চৌধুরী সাইস্তার সভাপতিত্বে ও সাংবাদিক মাইদুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জমশেদ আলী, সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এবং লেখক ও সাংবাদিক আব্দুল হাই ইদ্রিছী।

Manual8 Ad Code

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর অধ্যবসায় ও নিয়মতান্ত্রিক পড়াশোনার মাধ্যমেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনে দেশ ও দশের কল্যাণে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

পরে জিপিএ ৫ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়। পরে বশীর উদ্দীন আহমদ এর সৌজন্যে বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!