লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি

  • বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি ::

লন্ডনের নিউবেরি পার্কস্থ অ্যাল্ডারবোরো সাউথের ফোর্ড স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের এক ফান্ডরেইজিং ইভেন্ট রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতাল ফাউন্ডেশনের অন্যতম ফাউন্ডার ট্রাস্টি, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটির পার্মানেন্ট ডোনার মেম্বার, ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের পার্মানেন্ট মেম্বার এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার আলহাজ মোহাম্মদ অহিদ উদ্দিনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক মোহাম্মদ অহিদ উদ্দিন। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার এবং মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল ও ইয়াং ট্যালেন্ট প্রেজেন্টার তামান্না মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফাউন্ডার ট্রাস্টি ফরহাদ হোসেন টিপু এবং পিস হোমের চেয়ারপারসন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডার ট্রাস্টি মোহাম্মদ আজিজুর রহমান।

উল্লেখ্য, সিলেটসহ পার্শ্ববর্তী অঞ্চলের ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটির কয়েকজন সমাজসেবী ব্যক্তিত্ব বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। ২০০৯ সালে হাসপাতাল ভবন নির্মাণকাজ শুরু হয় এবং ২০১৫ সাল থেকে রোগীদের চিকিৎসাসেবা প্রদান শুরু করা হয়।

ইতিপূর্বে লন্ডনে বিভিন্ন অনুষ্ঠান এবং চ্যানেল এসের মাধ্যমে বিভিন্নভাবে ফান্ডরেইজিং কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সর্বশেষ গত ২৪ মে ২০২৬ লন্ডনের গ্র্যান্ড মেরিডিয়ানে লাইফ মেম্বারদের সম্মানে একটি অনুষ্ঠান ও ফান্ডরেইজিং আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় রেডব্রিজ ও আশপাশের এলাকায় নতুন লাইফ মেম্বার সংগ্রহের লক্ষ্যে ফাউন্ডার ট্রাস্টি মোহাম্মদ অহিদ উদ্দিন নিজ উদ্যোগে এ ফান্ডরেইজিং অনুষ্ঠানের আয়োজন করেন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলর বার্ট জন।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস ও হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমেদ খান, সেক্রেটারি সলিসিটর নাসির উদ্দীন, হাসপাতালের ফাউন্ডার ট্রাস্টি ডা. আলাউদ্দিন আহমেদ, সিনিয়র ফান্ডরেইজিং ডিরেক্টর আব্দুল শফিক এবং ডেপুটি ফাইন্যান্স ডিরেক্টর মনজুর উস সামাদ চৌধুরী মামুন।

অনুষ্ঠান সফল করতে বিশেষ সহযোগিতা করেন মার্কেটিং ডিরেক্টর ও ফাউন্ডার ট্রাস্টি ফরহাদ হোসেন টিপু এবং হাসপাতালের ফান্ডরেইজিং ডিরেক্টর ও ফাউন্ডার ট্রাস্টি মোহাম্মদ আজিজুর রহমান।

Manual6 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক মোহাম্মদ অহিদ উদ্দিন এবং হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমেদ খান।

পরে ডা. ওমর মোহাম্মদ শাফির নেতৃত্বে একটি মেডিকেল টিম বিভিন্ন রোগ ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। মেডিকেল টিমের সদস্যদের মধ্যে ছিলেন আবদেল রহমান আল আশকার, শিয়েনা মার্টিন, মরগান ইগরেমন্ট, ডিনা রায়, আবরার আইমান, আচেলা আগাডা, মারকমল মিরজারাকিমভ, ওমর হামিদ, মোহাম্মদ অহিদ উদ্দিনের নাতনি পারিহান ওসমান এবং ভাগ্নে ইসরাহ হালিম।

পরবর্তীতে ফান্ডরেইজিং পর্ব শুরু হলে অতিথিদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। এ সময় মোহাম্মদ অহিদ উদ্দিনের সহধর্মিণী সুফিয়া খানম উদ্দিনের নাম নতুন ট্রাস্টি হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে নতুন লাইফ মেম্বার হিসেবে নাম ঘোষণা করেন সানরাইজ স্পেকট্রাম পিস হোমের ফাউন্ডার মিছবাহ জামাল ও নাহিদা মিছবাহ, ওসমান মোহাম্মদ রাব্বি, ডা. মোহাম্মদ ওমর শাফি পিএইচডি, বিশিষ্ট কমিউনিটি নেতা নঈম উদ্দিন রিয়াজ, ফেরদৌসী জান্নাত আখতার, আতাউর খান, মাহবুবা জান্নাত মোহিনী, বিলকিস পারভিন, হিসমা বেগম, সাজনা খান, রওশন আহমেদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট আফসার হোসেন এনাম, কমিউনিটি নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, জাবেদুর রহমান, সানরাইজ স্পেকট্রাম পিস হোমের পেট্রন মোহাম্মদ ওয়ারিছ আলী, রেডব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কবির আহমেদ, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান শাহিন চৌধুরী, রেডব্রিজ ট্রাস্টের ট্রেজারার এনামুল হক এনাম, গ্রেটার চারখাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয়নুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান হেলাল চৌধুরী, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভির প্রেজেন্টার সুজিয়া চৌধুরী, বাংলাদেশ সেন্টারের লাইফ মেম্বার ফখরুল আম্বিয়া, রেডব্রিজ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট ফারুক উদ্দিন, সানরাইজ স্পেকট্রাম পিস হোমের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী, ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, পেট্রন প্রফেসর মিসবাহ কামাল এবং পেট্রন নাজমুল হুদা।

এছাড়া সানরাইজ স্পেকট্রাম পিস হোমের কয়েকজন পেট্রনও হাসপাতাল ফান্ডে অনুদান প্রদান করেন।

Manual3 Ad Code

মাসিক জাকাত ফান্ডে স্ট্যান্ডিং অর্ডারের মাধ্যমে অনুদান দেওয়ার অঙ্গীকার করেন আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মোহাম্মদ অহিদ উদ্দিন ও মিসেস সুফিয়া উদ্দিন, ডা. আলাউদ্দিন আহমেদ, মিসেস মাহবুবা আহমেদ, শহিদুল ইসলাম চৌধুরী, মতিউর রহমান খোকন, নাবিল চৌধুরী, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি, এলিন চৌধুরী, আমিনা বেগম, মোহাম্মদ আব্দুল হালিম, ফারুক উদ্দিন ও সুজিয়া চৌধুরী।

ফান্ডরেইজিং অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নেন বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ট্রাস্টি ও হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের পার্মানেন্ট ডোনার মেম্বার ইকবাল হোসেন বুলবুল, ডা. সৈয়দ মাসুক আহমদ, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি নিয়াজ চৌধুরী সুভন, মাহবুবা আহমেদ, মাহবুবুর রহমান কোরেশি, পারভেজ আহমেদ, আতিকুর রহমান লিটন, আবদাল হোসেন চৌধুরী, সাজ্জাদুর রহমান, আলফিন শাহরিন, ডেইভ, ডা. আলী খিজির, আব্দুল হালিম, মোহাম্মদ আনজাম চৌধুরী, ইউকে গ্রেটার দেওলগ্রামের মোহাম্মদ সুলতান আহমদ, শাহিনা খানম, নাবিল চৌধুরী, জুবের খান, মিছবাহ উদ্দিন, ট্রাস্টি ও ফান্ডরেইজিং ডিরেক্টর আব্দুল সামাদ, চ্যানেল এসের চিফ রিপোর্টার রেজাউল করিম মৃধা, সিনিয়র টিভি রিপোর্টার কামরুল আই রাসেল, এটিএন বাংলা ইউকের তানভির তারেক, টিএস চ্যানেলের শওকাত ইসলাম ফরাজি ও তানিয়া ফরাজি, মিসেস হাসনা বেগম, শাহাদাত মনির, নাঈম আহমেদ জয়সহ আরও অনেকে।

বক্তারা বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা ও ফান্ডরেইজিং কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্পনসর ও সহযোগিতা প্রদান করে স্টেটাম রিয়েল এস্টেট, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, কুশিস হোমমেইড নাগা পিকলস, আপেল রিয়েল এস্টেট, সাপোর্টিং কেয়ার রেডব্রিজ, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে, রেডব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার দেওলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট, গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা, ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এবং চ্যানেল টিএস।

অনুষ্ঠান শেষে আয়োজক ও সংশ্লিষ্টরা উপস্থিত অতিথি, দাতা, লাইফ মেম্বার, ট্রাস্টি, স্বেচ্ছাসেবক এবং স্পনসরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।##

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!