কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির বিশেষ অভিযান : বড়লেখা সীমান্তে ১৭৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি আটক জর্জিয়ায় বড়লেখার ইতালি প্রবাসির মৃত্যু- দেড় মাস পর লাশ পৌঁছল  গ্রামের বাড়ি, দাফন সম্পন্ন আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কমলগঞ্জে সততা স্টোরের উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ দৈনিক মজুরি ৫শ’ টাকা বাস্তবায়ন দাবি- বড়লেখায় চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মৌলভীবাজারে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম’র আয়োজনে সাংবাদিকতা প্রশিক্ষণ বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ- মামলা গ্রহণ ও জড়িতদের গ্রেফতার দাবী শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে!

কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫

  • সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে মৃর্ত্তিঙ্গা চা বাগানে রাতের দায়িত্ব পালনকালে পাঁচ শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান। হামলায় আহত পাঁচ শ্রমিককে প্রথমে বাগানের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

গত শনিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের ২৬ নম্বর সেকশনের সীমানা গেটসংলগ্ন চৌকিদারদের অবস্থানের ঘরে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত শ্রমিকেরা হলেন সুবল মুন্ডা (৩০), রাজেশ হাজং (২৫), সুমন গড় (৩০), ফুল চাঁন উড়াং (৫৮) ও রতন উড়াং (৪০)। তাঁরা সবাই ওই চা বাগানের স্থায়ী শ্রমিক এবং সেকশন চৌকিদারের দায়িত্বে ছিলেন।

কমলগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান বলেন, রাতের দায়িত্ব পালনকালে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ব্যক্তি বাঁশের লাঠি, কাঠের রুল, লোহার রড ও ধারালো দা নিয়ে শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় সুবল মুন্ডা ও রাজেশ হাজংয়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কাটা-রক্তাক্ত জখম হয়। সুমন গড়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও বাম হাতে ফাঁটা জখম হয়। ফুল চাঁন উড়াং ও রতন উড়াংকেও লাঠি ও রড দিয়ে মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, শ্রমিকদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। এ সময় আহত শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে আহত শ্রমিকদের মৃর্ত্তিঙ্গা চা বাগানের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলায় চা বাগানের বিভিন্ন সেকশনে চৌকিদাররা পাহারার দায়িত্ব পালন করেন। ফলে দায়িত্ব পালনরত শ্রমিকদের ওপর হামলার ঘটনায় বাগানের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে হামলার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান বলেন, ‘আহত শ্রমিকদের হাসপাতালে নেওয়ার পর আমি সেখানে গিয়ে তাঁদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!