কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির যৌথ দল। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হামহাম জলপ্রপাত সংলগ্ন ‘সীতাব’ নামের জলধারা থেকে মরদেহটি উদ্ধার করে বনের বাইরে নিয়ে আসা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

Manual2 Ad Code

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পর্যটন এলাকা হামহামের মোকাম টিলা সংলগ্ন সীতাবের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন মাছ শিকারি। পাহাড়ি ছড়ায় মাছ ধরার সময় মরদেহটি দেখতে পেয়ে তারা দ্রুত বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান।

Manual4 Ad Code

খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান শুরু করে বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল।

উদ্ধার অভিযানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা, স্থানীয় ইউপি সদস্য সজয় কিশোর যাদবসহ স্থানীয় বাসিন্দারা। দুর্গম পাহাড়ি পথ ও প্রতিকূল পরিবেশে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কমর উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মরদেহের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!