কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর)  উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।

Manual8 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম ও প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডেঙ্গু প্রতিরোধে আগামী তিনমাস ব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। এর আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিজ নিজ বাড়ির আঙিনা ও ঝোপঝাড় নিজ উদ্যোগে পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া প্রতি শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!