কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার

কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক স্থানীয় শাসনের জন্য নাগরিক সরকার রিপোর্টিং ব্যবস্থা শীর্ষক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৩ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ডিনেট এর নির্বাহী পরিচালক মাহমুদ হাসান।
কর্মশালায় নাগরিক কণ্ঠস্বরকে প্রাতিষ্ঠানিক পদক্ষেপে রূপ দেওয়া, স্থানীয় পর্যায়ে নাগরিক–সরকার সংযোগ শক্তিশালী করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবা ও সুযোগে প্রবেশাধিকার সহজ করার উপায় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা, জীবিকা, জলবায়ু-সহনশীলতা ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন সরকারি কর্মসূচি ও সেবা থাকলেও অনেক নারী, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র কৃষক ও যুবসমাজসহ প্রান্তিক নাগরিক এসব সুবিধা থেকে বঞ্চিত। সর্বোপরি নাগরিকের উদ্বেগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পৌঁছানো একান্ত প্রয়োজন।
আলোচনায় অংশ নেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মহিউদ্দিন তুহিন, উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী, ভুকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনির,  শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ময়নুল হক পবন, ইউপি সদস্য কয়ছর রশীদ ও সিলভেষ্টার পাঠাং, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান, নাগরিক সমন্বয় প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আসিফ আহমেদ তন্ময়, প্রজেক্ট অফিসার আবদুল্লাহ আল রাশেদ, ফিল্ড ম্যানেজার রাজিব সালেকিন, নিঃস্ব সহায়ক সংস্থার ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রচেষ্টা কো-অর্ডিনেটর মুক্তা রাণী দেব।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!