কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪

কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম  সদর উপজেলার হলোখানা  ইউনিয়নের সুভারকুটি গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশণ ব্যবস্থা নিশ্চিতকরণে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হলোখানা  ইউনিয়নের সুভারকুটি গ্রামে কুড়িগ্রাম এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও সহযোগিতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সভার উদ্দেশ্য ছিল, সুভারকুটি গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা এবং শতভাগ স্যানিটেশন ব্যবস্থার অগ্রগতি শেয়ারিং নিশ্চিত কারণের পরিকল্পনা গ্রহণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মশিউর রহমান মন্ডল।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ ওয়ার্ড ইউপি সদস্য গোলজার হোসেন, নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহনাজ ইয়াসমিন।
আরো উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এডিপি’র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, ফেসিলিটেটর, ভিডিএস, ওয়াটসন ও ইকোভিলেজ কমিটি, শিশুফোরাম আরমি ও নল আরসি পরিবারে সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে প্রায় ২ শত জন উপকারভোগী উপস্থিত ছিলেন এবং পরিবেশ বান্ধব গ্রাম অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।
বক্তারা বলেন, পরিবেশবান্ধব গ্রাম গড়ে তুলতে শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। স্থানীয় সকল মানুষের  প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই গ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ, এর আগে উক্ত গ্রামে ৮৩ সেট টিউবওয়েল বিতরণ করেছে ওয়াল্ড ভিশন বাংলাদেশ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!