এইবেলা, বড়লেখা ::
দৈনিক খবরপত্রের বড়লেখা উপজেলা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের পিতা মরহুম হাজী আছদ্দর আলী আছই মহাজন-এর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার এশার নামাজের পর মরহুমের কবর জিয়ারত শেষে বড়লেখা পৌরশহরের পাখিয়ালাস্থ মরহুমের বাড়িতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শুক্রবার স্থানীয় পশ্চিম পাখিয়ালা টিলার মসজিদে জুম্মার নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও শিরনী বিতরণ করা হয়।
হাজী আছদ্দর আলী ২০০৪ সালের ২১ সেপ্টেম্বর মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
হাজী আছদ্দর আলীর মৃত্যুতে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য শাহাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা জামায়াতের আমির কমর উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিরা শোক প্রকাশ করেছিলেন।
এছাড়া দৈনিক জালালাবাদের সাবেক সহকারী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সাপ্তাহিক সিলেটের কথা পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক খবরপত্রের সিলেট ব্যুরো প্রধান কবীর আহমদ সুহেল, সাপ্তাহিক বড়লেখার সম্পাদক ও প্রকাশক এম এম আতিকুর রহমানসহ সাংবাদিকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছিলেন।