আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

Manual3 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-৬ (আত্রাই -রাণীনগর) আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান করেছে আত্রাই দলিল লেখক সমিতি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় আত্রাই দলিল লেখক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 দলিল লেখক সমিতির আহ্বায়ক মো.লুৎফর রহমানের  সভাপতিত্বে এবং সদস্য সচিব এ কে আজাদ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,এস এম ফারুক বকত,সহসভাপতি ও আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,আত্রাই দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মো.খলিলুর রহমান,মো.রফিকুল ইসলাম,মো.আফাজ উদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্যরা। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন দলিল লেখক সমিতির যুগ্ম আহ্বায়ক মো.হাফিজুর রহমান হাফিজ ও সাখাওয়াত জাহান নয়ন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!