শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: :

Manual5 Ad Code

সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন শ্রীমঙ্গলের তরুণ স্বেচ্ছাসেবী সংগঠকদের প্রতিনিধিরা। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Manual7 Ad Code

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী শ্রীমঙ্গলের একটি স্থানীয় রেস্টুরেন্টে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালায় এসব অঙ্গীকার করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে।

Manual6 Ad Code

কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার তরুণ নেতৃত্বাধীন ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪২ জন প্রতিনিধি অংশ নেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন সনাকের ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক গীতা গোস্বামী। বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান, সিলেট ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম এবং ডেপুটি কোঅর্ডিনেটর হোজ্জাতুল ইসলাম।

Manual5 Ad Code

আলোচনায় দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতি ও এর প্রভাব, টেকসই উন্নয়ন, কার্যকর প্রতিষ্ঠান এবং তথ্য অধিকার আইন প্রয়োগের কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

মূল আলোচনায় মো. আতিকুর রহমান বলেন, টেকসই উন্নয়ন ও সুশাসনের সঙ্গে দুর্নীতিবিরোধী অবস্থানের গভীর সম্পর্ক রয়েছে। দুর্নীতি বিদ্যমান থাকলে কাঙ্ক্ষিত সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা কঠিন।

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সংগঠকেরা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে নিজ নিজ সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে তারা যৌথ শপথ গ্রহণ করেন।

কর্মশালার সমাপনী বক্তব্য দেন সনাক শ্রীমঙ্গলের সহ-সভাপতি এস এ হামিদ। এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বি দ্যায়ার ফর ব্ল্যাড, রোভার স্কাউট, ইন্টারন্যাশনাল পার্লিয়ামেন্ট অব ইয়ুথ লিডারস, মনিপুরী ইয়ুথ ফোরাম, সুপ্রভাত উন্নয়ন সংস্থা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইয়ুথ ফর পলিসি, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ, ম্যাক বাংলাদেশ, মৌলভীবাজার চা-জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, সোসাইটি ফর হেল্পলেস পিপলস, ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) কিশোরী গ্রুপ এবং ইয়েস গ্রুপের নেতৃবৃন্দ অংশ নেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!